ধর্ষণে দৃষ্টান্তমূলক শাস্তির আইন চেয়ে মমতার ফের চিঠি মোদীকে

0
194
modi ke mamatar chithi
modi ke mamatar chithi

ধর্ষণের মত অপরাধে কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির আইন চেয়ে আবারও প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ২২ অগাস্ট প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই চিঠির উত্তর না পেয়েই দ্বিতীয় চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন ২২ অগাস্ট প্রথম চিঠি লিখেছিলেন। কিন্তু এই ধরণের স্পর্শকাতর বিষয়ে কোনও জবাব আসেনি। তাই আবারও চিঠি দিয়েছেন। ২২ অগাস্ট প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন সারা দেশে ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে। কিছু ক্ষেত্রে ধর্ষণের পর খুনও করা হচ্ছে। এ নিয়ে যে পরিসংখ্যান উঠে আসছে তা ভয়ঙ্কর। পরিসংখ্যানে বলা হচ্ছে প্রতিদিন দেশে ৯০ টি করে ধর্ষণের ঘটনা ঘটে। এতে দেশ এবং সমাজের বিবেকবোধ এবং আত্মবিশ্বাস কেঁপে উঠেছে। তাই সবাই কর্তব্য এই অপরাধে ইতি টানা, যাতে দেশের মহিলারা সুরক্ষিত থাকেন। যদিও এরইমধ্যে আগামী সপ্তাহেই বিধানসভায় বিশেষ অধিবেশ ডেকে ধর্ষকের ফাঁসির দাবিতে বিল আনার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।