গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk ধর্ষণ-খুনের সেমিনার হলের পাশেই ঘর ভেঙে সংস্কার

    ধর্ষণ-খুনের সেমিনার হলের পাশেই ঘর ভেঙে সংস্কার

    0
    176
    Demolition of the house next to the rape murder seminar hall
    Demolition of the house next to the rape murder seminar hall

    আরজি কর মেডিক্যাল কলেজের চার তলার সেমিনার হলঘরে ধর্ষণ এবং খুন করা হয় এক জুনিয়র চিকিৎসককে। ঘটনাস্থল যেখানেই, তার পাশেই একটি ঘর ভাঙার উদ্যোগ নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

    প্রমাণ লোপাটের অভিযোগেই এই কাণ্ড বলে দাবি এসএফআইয়ের। এই অভিযোগ জানিয়ে আরজি কর হাসপাতালে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকেন এসএফআইয়ের সদস্যরা। জানা যাচ্ছে, সন্দীপের নির্দেশেই ওই ঘর ভাঙার কাজ শুরু হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের কয়েক জন এবং কর্তৃপক্ষের একাংশ জানাচ্ছেন, আরজি করের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলের সামনে একটি ঘর ছিল। সেটাই ভাঙার কাজ শুরু হয় সোমবার। ভাঙার কাজ চলছিল পুলিশের উপস্থিতিতে। যদিও সোমবারই ওই ঘর ভাঙার কাজ থমকে যায় জাতীয় মহিলা কমিশনের হস্তক্ষেপে। হাসপাতালের একটি সূত্রে খবর, যে ঘরটি ভাঙা হচ্ছে, সেটি খুব একটা ব্যবহার হতো না। আর এই নিয়ে প্রশ্ন উঠেছে হাসপাতালের অন্দরেই। গত শুক্রবার সকালে আরজি কর মেডিক্যাল কলেজের চার তলার সেমিনার হল থেকে উদ্ধার হয় এক মহিলা জুনিয়র চিকিৎসকের দেহ।