ধাওয়া করতেই পুলিশকে দুষ্কৃতীদের গুলি বীরভূমে

0
141

দুষ্কৃতীদের ধরতে পিছু ধাওয়া করতেই গুলি চলল পুলিশের ওপর। বীরভূমেরর দুবরাজপুরের রাজানগরে সোমবার রাতে পেট্রোলিংয়ের সময় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে রাজানগরের মুরদগঞ্জ আড়ালি রাস্তায় দুটি বাইক ৬ জনকে দেখে সন্দেহ হয় পুলিশের। এরপরেই ধাওয়া করতেই পাল্টা পুলিশকে গুলি চালায় দুষ্কৃতীরা।