ছুটিতে বীরভূমে মামার বাড়ি গিয়ে ধান কুড়িয়ে তেলেভাজা খেতেন। স্বাস্থ্যভবনের অনুষ্ঠানে নস্ট্যালজিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন বুদ্ধি থাকলেই মেধা হয় না। সেই মেধাই আসল মেধা যারা মানুষ তৈরি করে, থাকে মাটির ঘরে। নিজের সঙ্গে মাটির যোগের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেছেন জন্মের পর শহরে চলে এলেও তাঁর সঙ্গে মাটির টান রয়ে গিয়েছে। পুরনো দিনের স্মৃতি টেনে মুখ্যমন্ত্রী বলেছেন ছোটবেলায় স্কুলে ছুটি পড়ে গেলেই বীরভূমে মামার বাড়ি চলে যেতেন।
গ্রাম থেকে শহর
News & Much More
