
ধাপা পরিষ্কারের ৮৬০ কোটি নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ । তিনি বলেছেন, কেন্দ্রের পাঠানো টাকায় জুন মাসের মধ্যে ধাপা মাঠ পরিষ্কার করার কথা ছিল।
কিন্তু সে সময়সীমা পিছিয়ে গেলেও কেন তা হয়নি, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে রাজ্যের নগর উন্নয়ন দফতরকে ৮৬০ কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র। মূলত ওয়েস্ট ম্যানেজমেন্ট-সহ একাধিক কর্মসূচি কেন্দ্রের এই প্রকল্পের মধ্যে পড়ে। কেন্দ্রের টাকা পেলেও সেই টাকায় আদৌ কতটা কাজ হয়েছে তা নিয়ে শুক্রবার প্রশ্ন তুলেছেন তিনি। অন্যদিকে, পশ্চিমবঙ্গের থিয়োর গ্রুপগুলিতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব রেখেছেন রাজ্যসভা সাংসদ শমীক ভট্টাচার্য।
