
ধূপগুড়ি সুপার মার্কেট চত্বরে দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ ঝুপড়ি ও অস্থায়ী দোকান বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, বহু বছর ধরে সরকারি জায়গা দখল করে অপরিকল্পিতভাবে অস্থায়ী দোকান গড়ে তোলা হচ্ছিল। বিষয়টি নিয়ে বারবার অভিযোগ জানানো হলেও এতদিন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ধূপগুড়ি মহকুমা শাসকের দফতর থেকে ৩ জুলাই অবৈধ দখলদারদের উদ্দেশ্যে সরকারি জমি অবিলম্বে খালি করার নোটিস জারি করা হয়। নোটিস পাওয়ার পর কয়েকজন স্বেচ্ছায় জায়গা খালি করলেও অনেকেই তা উপেক্ষা করেন।
এরপর সোমবার প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়ে বুলডোজারের সাহায্যে সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ ঝুপড়ি ও অস্থায়ী কাঠামো ভেঙে দেয়।
