গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk ধৃতদের না ছাড়লে দেহ নেবেন না, পাল্টা বিক্ষোভে রোগীর পরিবার

    ধৃতদের না ছাড়লে দেহ নেবেন না, পাল্টা বিক্ষোভে রোগীর পরিবার

    0
    148
    একদিকে কর্মবিরতি, অন্যদিকে গ্রেফতারির প্রতিবাদের পাল্টা বিক্ষোভ। দফায় দফায় উত্তপ্ত কামারহাটি মেডিক্যাল কলেজ। হামলার ঘটনায় গ্রেফতার ৪ জনকে ছাড়া না হলে মৃতার দেহ নেবে না বলে পাল্টা দাবি তুলেছে পরিবারের সদস্যরা। রাস্তায় শুয়ে কান্নাকাটি করতেও দেখা যায় মৃতার পরিবারের সদস্যদের।
    তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন প্রতিবেশীরাও। ঘটনার জেরে শনিবার বিকেলে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। শুক্রবার রাতে রঞ্জনা সাউ নামে এক মহিলাকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অভিযোগ হাসপাতালে রোগীকে ভর্তি না করে কোনওরকম চিকিৎসা না করেই ঘণ্টার পর ঘণ্টা ফেলে রাখা হয়। অক্সিজেনও দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপর রোগীর মৃত্যু হতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন। অভিযোগ রোগীর পরিবারের সদস্যরা হাসপাতালে চারতলায় গিয়ে জুনিয়র ডাক্তারদের ওপর চড়াও হন। ফিমেল ওয়ার্ডে ঢুকে হামলা চালান। এক মহিলা চিকিৎসকদের ঘর থেকে টেনে মারধর করা হয়। ঘটনায় জুনিয়র ডাক্তার, নার্স সহ ৭ জন আহত হন। অভিযোগ সবকিছু পুলিশের সামনে হলেও কোনও বাধা দেয়নি। যদিও ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া জানিয়েছেন হামলার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে বাকিদের চিহ্নিত করা হচ্ছে।