নকল সোনার মূর্তি দেখিয়ে ৭ লক্ষ টাকা লুঠ 

0
690
7 lakh loot by showing fake gold idol
7 lakh loot by showing fake gold idol
সাদ্দামকাণ্ডের আবহে এবার মুর্শিদাবাদের রানিনগরে নকল সোনার মূর্তি দেখিয়ে ৭ লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠেছে সেলিম শেখের বিরুদ্ধে।
জানা গিয়েছে, রানিনগর কাতলামারী পরানপুর এলাকার বাসিন্দা সেলিম সেখ একই পাড়ার বাসিন্দা মজিবর রহমানকে মিথ্যা গুপ্তধনের গল্প শুনিয়ে তাঁর থেকে কৌশলে ৭ লক্ষ টাকা হাতিয়ে নেয়। সেইমতন তাঁর বাড়ির পিছনে নকল সোনার মূর্তি মাটিতে পুঁতে দেয়। এরপর থেকে ক্রমাগত বিভিন্ন অজুহাতে মজিবর শেখের থেকে টাকা হাতাতে থাকে অভিযুক্ত সেলিম শেখ। পাশাপাশি মাটির নিচে মূর্তির কথা কাউকে জানাতে বারনও করে সেলিম শেখ। এরপরই স্থানীয়রা ঘটনার খবর পেয়ে পুলিশকে খবর দিলে রানিনগর থানার পুলিশ পৌঁছে মজিবর রহমানকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ি থেকে নকল সোনার লক্ষ্মী মূর্তি, প্রদীপ সহ অন্যান্য অলংকার উদ্ধার করে। ঘটনার পর সেলিম শেখের স্ত্রী হীরা বিবি-কে গ্রেফতার করে পুলিশ। প্রতারক সেলিম সেখ বাড়ি থেকে পালিয়ে গিয়েছে।পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।