নতুন বিজ্ঞাপন দিয়ে ক্ষমা চাইলেন রামদেব

0
138
notun bigyapon ee khoma chailen ramdev
notun bigyapon ee khoma chailen ramdev
সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পর ফের সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে জনসমক্ষে ক্ষমা চেয়েছেন যোগগুরু রামদেব। বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মামলায় সম্প্রতি প্রবল অস্বস্তিতে পড়তে হয়েছে তাঁর সংস্থাকে।
বারবার সুপ্রিম কোর্ট ভর্ৎসনা করেছে তাদের। তাই এবার নতুন করে তাদের সংস্থা পতঞ্জলির তরফে ক্ষমা চাইতে দেখা গেল রামদেব ও আচার্য বালকৃষ্ণকে। বিজ্ঞাপনে লেখা হয়েছে, ২০২৩ সালের ২২ নভেম্বর সাংবাদিক সম্মেলন করার জন্য তাঁরা নিঃশর্ত ক্ষমা চাইছেন। পতঞ্জলির বিজ্ঞাপন প্রকাশের সময় যে ভুল হয়েছে সেজন্য তাঁরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। এবং এই ধরনের ভুলের পুনরাবৃত্তি হবে না, এটাই তাদের আন্তরিক অঙ্গীকার। তাঁরা আন্তরিকতার সঙ্গে মাননীয় আদালতের নির্দেশ মেনে চলার অঙ্গীকার করছেন। সেই সঙ্গে আদালত ও আইনের নির্দেশ মেনে আগামিদিনে চলার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।