নতুন মন্ত্রীদের নিয়ে বাসভবনে বৈঠক মোদীর

0
150
Modis meeting with the new ministers at his residence
Modis meeting with the new ministers at his residence
৭২ জন সদস্যকে নিয়ে সোমবার বিকেলে মন্ত্রিসভার প্রথম বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সূত্রের খবর, সোমবার বিকেল পাঁচটার মধ্যে নতুন মন্ত্রিসভার সকল সদস্যকে বৈঠকে হাজির হতে বলা হয়েছে। 
এই বৈঠক হবে দিল্লির লোক কল্যাণ মার্গে মোদীর বাসভবনে।প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বার শপথগ্রহণের আগে রবিবার সকালে নিজের বাসভবনেই একটি চা-চক্রের আয়োজন করেছিলেন নরেন্দ্র মোদী।জানা গিয়েছিল, সেখানে যাওয়ার জন্য আগের দিন রাতে ফোন করে করে ডাকা হয়েছে একাধিক নেতাকে। মনে করা হয়েছিল, যাঁরা ওই চা-চক্রে ডাক পেয়েছেন, তাঁরাই মন্ত্রিসভার সম্ভাব্য সদস্য। রবিবার সন্ধ্যায় তাঁদেরই দেখা গিয়েছে নরেন্দ্র মোদীর সঙ্গে শপথগ্রহণ করতে। রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদী ছাড়াও রবিবার সন্ধ্যায় পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ৩০ জন এবং প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ৪১ জন।৭২ জন মন্ত্রী শপথগ্রহণ করলেও এখনও তাঁদের মধ্যে দফতর বণ্টন করা হয়নি। কে কোন মন্ত্রকে দায়িত্ব পাবেন, এখনও স্পষ্ট নয়। অনেকের মতে, সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবনে ডাকা বৈঠকে মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হতে পারে।