রাজ্যে নতুন ৭ জেলা। বাড়বে পুরসভা। ইস্তেহারে উন্নয়নে ১০ প্রতিজ্ঞা তৃণমূলের। শুক্রবার বিধানসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তেহার প্রকাশ করে দাবি করেছেন ১৫ বছরে বাংলায় উন্নয়নের এক নতুন মডেল তৈরি হয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতেই এই নতুন প্রতিশ্রুতির প্যাকেজ। ১০ প্রতিজ্ঞার মধ্যে উল্লেখযোগ্য দুয়ারে চিকিৎসা পরিষেবা। প্রত্যেক ব্লক, টাউন স্তরে স্বাস্থ্য শিবিরের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। মহিলা, যুব সমাজের পাশে দাঁড়াতে লক্ষ্মীর ভাণ্ডার, যুব সাথী প্রকল্প।
গ্রাম থেকে শহর
News & Much More






