নদিয়ায় অষ্টম শ্রেণির ছাত্রীর দেহ, মহেশতলায় যুবকের

0
313

অষ্টম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরের সবুজপল্লি এলাকায়। জানা গিয়েছে, সোমবার স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল ওই ছাত্রী, এরপর সন্ধ্যেবেলা বাড়িতে ফিরেই নিজের ঘরে ঢুকে যায় সে।

আর দীর্ঘক্ষণ পর ঘর থেকে ওই ছাত্রীর কোনও সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরে ঢুকে ঢেকে ঝুলন্ত অবস্থায় রয়েছে ওই ছাত্রী। খবর দেওয়া হয় তাঁর পরিবার ও পুলিশকে। খবর পেয়েই ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে রানাঘাট পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কি কারনে নাবালিকা স্কুলছাত্রী আত্মহত্যার রাস্তা বেছে নিল তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। এদিকে মহেশতলার দৌলতপুরের নতুন পাড়ারএক বাড়ির দু’তলার উপরে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। স্থানীয়রা তড়িঘড়ি ছুটে গিয়ে পুলিশকে খবর দিলে মহেশতলার থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে ওই যুবককে। গোটা ঘটনার তদন্তে মহেশতলা থানার পুলিশ।