নদিয়ায় দুষ্কৃতীদের গুলিতে মৃত যুবক 

0
440
Youth shot dead by miscreants in Nadia
Youth shot dead by miscreants in Nadia
নদিয়ার কালীগঞ্জে দুষ্কৃতীদের গুলিতে এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত বছর ৩৫-র হাফিজুল শেখ।
মৃতের দাদার দাবি তারা বিজেপি সমর্থক, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার ভাইকে খুন করেছে। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে নদিয়ার কালীগঞ্জ থানার চাঁদপুরে হাফিজুল শেখ নামে ওই যুবক ওই এলাকার একটি চায়ের দোকানে ক্যারাম খেলছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী মোটরবাইকে চেপে সেখানে আসে এবং হাফিজুলকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দেবগ্রাম ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করতে এলে উত্তেজিত জনতা দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।