
নাবালিকাকে জিনিস কিনে দেওয়ার নাম করে কলাবাগানে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ প্রতিবেশি যুবকের বিরুদ্ধে।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জে। পরিবার সূত্রে খবর, খাবার কিনে দেওয়ার নাম করে প্রতিবেশি এক যুবর বছর চোদ্দোর ওই নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। মেয়ে দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজ শুরু করে। পরে তাকে রাত ১টা নাগাদ পাশের কলাবাগানে অচৈতন্য অবস্থায় খুঁজে পাওয়া যায়। নাবালিকাকে বাড়িতে এনে জিজ্ঞাসাবাদ করা হলেও প্রথমে সে মুখ খোলেনি। পরে পরিবারের চাপে জানিয়েছে, প্রতিবেশি যুবক তাকে খাবার খাওয়ানোর কথা বলে কলাবাগানে নিয়ে গিয়ে মুখে রুমাল চাপা দিয়ে ধর্ষণ করেছে। ধর্ষণের ছবি তুলে রাখার পাশাপাশি মুখ খুললে খুনের হুমকিও দিয়েছে ওই যুবক। প্রথমে ওই পরিবার ভয়ে থানায় অভিযোগ জানাতে না চাইলেও পরে প্রতিবেশিরা পাশে দাঁড়ালে তারা কৃষ্ণগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
