গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk নদিয়ায় বিজেপি নেতার বাড়িতে বস্তাভর্তি তাজা বোমা

    নদিয়ায় বিজেপি নেতার বাড়িতে বস্তাভর্তি তাজা বোমা

    0
    372
    Fresh bombs packed into BJP leaders house in Nadia
    Fresh bombs packed into BJP leaders house in Nadia
    ভোটের আগে বিজেপি নেতার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বস্তাভর্তি তাজা বোমা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জে।
    স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে কৃষ্ণগঞ্জ ব্লকের ভাজনঘাটের পঞ্চায়েত সদস্য দিবাকর রায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বস্তাভর্তি বোমা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। পুলিশ উদ্ধার হওয়া বোমাগুলি ঘিরে রেখেছে। বিজেপির পঞ্চায়েত সদস্য দিবাকরের অভিযোগ, ভোটের আগে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে, ভোটারদের সন্ত্রস্ত করতে এই কাজ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের। অন্যদিকে, পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনায় অবিলম্বে দিবাকরকে গ্রেফতারের দাবি জানিয়েছে তৃণমূল। এদিকে মালদার মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বোমা উদ্ধার। নির্বাচন প্রক্রিয়া শেষ হতেই ১৪ টি বোমা উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।