
পথদুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরের ১২ নং জাতীয় সড়কের ফুলিয়া বাসস্ট্যান্ডে। পুলিশ সূত্রে খবর মৃত ব্যক্তি সুরজিৎ ঘোষ, যদিও অপরজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রের খবর, রবিবার ভোরবেলা একজন ব্যক্তি বাস ধরার জন্য অপেক্ষায় ছিলেন এবং অপরজন সকালে মর্নিং ওয়ার্ক করতে বেরিয়েছিলেন। সে সময় রানাঘাটের দিক থেকে কৃষ্ণনগরের দিকে একটি পিকআপ ভ্যান যাওয়ার সময় আচমকাই ফুলিয়া বাসস্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা এক বাস যাত্রী ও অপর এক ব্যক্তিকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই ব্যক্তির। খবর পেয়ে ঘটনাস্থলে ফুলিয়া থানার পুলিশ পৌঁছে দেহ দুটি উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। পলাতক গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।








