
বাড়ি থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরে। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলা বছর ৫০-র সোমা কুন্ডু।
স্থানীয় সূত্রে খবর, মহিলার স্বামী কয়েক বছর আগে মারা গিয়েছেন। তার পর থেকে বাড়িতে একাই থাকতেন তিনি। গত তিন-চার দিন থেকে মহিলাকে বাড়ির বাইরে দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয়েরা। পুলিশ সূত্রে খবর, বুধবার ভোর থেকেই ওই বাড়ির আশপাশে দুর্গন্ধ পাচ্ছিলেন এলাকার মানুষ। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছে গ্যাস কাটার দিয়ে বাড়ির দরজা কেটে মহিলার পচাগলা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মহিলা মানসিক ভাবে অসুস্থ ছিলেন। আত্মহত্যা করেছেন না শারীরিক কোনও অসুস্থার কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা নিয়ে পুলিশ ধন্দে রয়েছে।
