
আসানসোলের কুলটির ডিসেরগড়ে মাজার শরীফ দর্শন এসে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল বাবা ও দুই ছেলে।
এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, কলকাতার একবালপুরের বাসিন্দা মহঃ ফিরোজ তার দুই ছেলে মহঃ আসিফ এবং মহঃ তসিফ’কে নিয়ে ডিসেরগড় মাজার শরিফে গিয়েছিল। তখনই তারা তিনজন দামোদরে নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায়।খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ পৌঁছয়। উদ্ধারকারী দল নৌকা নিয়ে নদীতে তল্লাশি চালাতে শুরু করে। এরপর মঙ্গলবার গভীর রাতে একজনের দেহ উদ্ধার হয়। তলিয়ে যাওয়াদের খোঁজে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল।
