
পুরুলিয়া বরাবাজারে নদীর চড়ে বালির মধ্যে পুঁতে রাখা মহিলার দেহ উদ্ধারের দেড়দিন পরও এখনও জানা যায়নি মৃতের পরিচয়। ঘটনায় এখনও কোনও অভিযুক্ত ধরা পড়েনি পুলিশের জালে।
স্থানীয়দের দাবি, তরুণীর মাথা ও মুখ থেঁতলে দেওয়া হয়। তাহলে কি নিহতের পরিচয় গোপন করার চেষ্টা হয়েছিল, উঠছে সেই প্রশ্নও।
কাছেই ঝাড়খণ্ড সীমানা, ভিনরাজ্যের সঙ্গে এই ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। বুধবার পুরুলিয়ার বরাবাজারে নদীর চরে পোঁতা অবস্থায যুবতীর দেহ উদ্ধার হয়েছিল। বরাবাজারের কুমারী নদীর চরে পোঁতা ছিল যুবতীর রক্তাক্ত দেহ। বুধবার সকালে স্থানীয়রা বালির ওপর রক্তের দাগ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এরপরেই পুলিশ রক্তের দাগ ধরে বালি নিচে চাপা অবস্থায যুবতীর দেহ উদ্ধার করে।
ছবি সৌজন্যে : নিজস্ব
