নদীর জল বৃদ্ধি, নামখানার একাধিক বাঁধ ভাঙল, আতঙ্ক

0
283
River water rise Namkhana multiple dams broken panic
River water rise Namkhana multiple dams broken panic
বর্ষার মধ্যে নদীর জল বাড়তেই প্লাবনের আশঙ্কায় ঘুম উড়েছে নামখানার একাধিক এলাকার নদীর পাড়ের বাসিন্দাদের। জানা যাচ্ছে,  দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের একাধিক মাটির বাঁধে ধস নেমেছে। বেহাল হয়ে পড়েছে একাধিক এলাকার বাঁধ।
এর জেরে উপকূলের বাসিন্দারা আতঙ্কে প্রহর গুনছে। গত দু’দিন ধরে হাতানিয়া-দোয়ানিয়া নদীর মাটির বাঁধের একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছে। বেশ কিছু জায়গায় ধসের জেরে বড় বড় গাছ নদীগর্ভে তলিয়ে গিয়েছে। দ্রুত বাঁধ মেরামতি না হলে সেটি ভেঙে জল ঢোকার আশঙ্কা করছে বাসিন্দারা। এছাড়াও এই ব্লকের দ্বারিকনগর, গণেশনগর, নারায়ণগঞ্জ, দেবনগর, বুধাখালি,ঈশ্বরীপুর,মৌসুনিতে বাঁধের বেহাল দশা। ব্লক প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বাঁধ মেরামতির আশ্বাস দেওয়া হয়েছে।