নন্দীগ্রামের নির্যাতিতাকে এসএসকেএমে ভর্তি করালো তৃণমূল

0
184
NANDIGRAM ER NIRJATITA K SSKM A VORTIKORLO TMC
NANDIGRAM ER NIRJATITA K SSKM A VORTIKORLO TMC

নন্দীগ্রামের নির্যাতিতা দলীয় কর্মীকে কলকাতায় নিয়ে এসে এসএসকেএম হাসপাতালে ভর্তি করল তৃণমূল। তৃণমূল করার অপরাধে তৃণমূল কর্মী ওই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর অভিযোগ ওঠে।

এই ঘটনার প্রতিবাদে রবিবার নন্দীগ্রামে যান তৃণমূলের ৮ সদস্যের প্রতিনিধি দল। অভিযোগ শুক্রবার রাতে ওই মহিলার বাড়িতে কয়েকজন দুষ্কৃতী চড়াও হন। এরপর ওই মহিলাকে বেধড়ক মারধর করে নগ্ন করে হাঁটানো হয়। দুষ্কৃতী দলে ২০ থেকে ৩০ জন ছিলেন বলে দাবি তৃণমূলের। অভিযোগ দায়ের হওয়ার পর বিজেপির বুথ সভাপতি তাপস দাস সহ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। রবিবার নিযাতিতার সঙ্গে দেখা করেন কুণাল ঘোষ, বিরবাহা হাঁসদা, সায়নী ঘোষ, মনতাবালা ঠাকুররা। এরপর তাঁকে কলকাতায় নিয়ে এসে এসএসকেএমে ভর্তি করেন। মহিলার নাবালিকা মেয়ের ওপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ।