
নন্দীগ্রাম নিয়ে তাঁর বইয়ে পিতা-পুত্রের নাম লিখেছিলেন এখন বুঝছেন ভুল লিখেছেন। পূর্ব মেদিনীপুরে প্রচারে গিয়ে নন্দীগ্রামের স্মৃতিচারণা করতে গিয়ে নাম না করে অধিকারী পরিবারকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি নিজেদের লোকেদের নাম লিখবেন না বলেই ওদের নাম লিখেছিলেন।
এখন সংশোধন করে দেবেন। কারণ ১০ দিন ওখানে যখন পড়েছিলেন তখন পিতা পুত্রের কেউই বাইরে বেরোয়নি। কোথাও ছিল না। সারারাত বোমা-গুলির আওয়াজ শুনেছিলেন। তাও পিতা-পুত্রের পাত্তা পাওয়া যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন নন্দীগ্রামে গুলি চলেছি, সিপিএমের গুণ্ডারা আটকে দিয়েছিল। তাঁর গাড়িতে পেট্রোল বোমা মারার চক্রান্ত হয়েছিল। তমলুকের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অধিকারী পরিবারের সম্পত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন।
