নন্দীগ্রামে মৃতদের ডেথ সার্টিফিকেট দেয়নি তৃণমূল : শুভেন্দু

0
77

নন্দীগ্রামে শহিদদের পরিবার এখনও ডেথ সার্টিফিকেট পায়নি। নন্দীগ্রাম দিবসের দিন নাম না করে এভাবেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রেসিডেন্সিয়াল স্কুল দেবেন, কিন্তু দেননি। শহিদ মিনারে উদ্বোধনে ডাকেননি বলে রাগ করেছিলেন। কিন্তু উদ্বোধন মুখ্যমন্ত্রী করবে কেন? তিনি মুখ্যমন্ত্রীর বদলে শহিদ পরিবারের ফিরোজা বিবি ও রাধারানি আড়িকে দিয়ে উদ্বোধন করিয়েছিলেন।