
মহালয়ার দিন নন্দীগ্রামে শহিদ ও আহতদের পরিবারকে পুজোর উপহার তুলে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার নন্দীগ্রামে এই সমস্ত পরিবারের সদ্যসদের হাতে পুজোর জামাকাপড় ও ফুলের তোড়া দিয়েছেন তুলে দিয়েছেন তিনি।
এরপরই শুভেন্দু বলেছেন, তিনি সবসময় এই সমস্ত পরিবারের পরিজনের পাশে ছিলেন, আছেন এবং আগামীতেও থাকবেন। এদিকে শুভেন্দু অধিকারী এক্স পোস্টে লিখেছেন, চোপড়া, আড়িয়াদহ, কোচবিহারের পর এবার মালদার রতুয়ায় তৃণমূল নেতা মহম্মদ আনারুল হককে একজন মহিলাকে বেঁধে মারধর করতে দেখা গিয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদা রতুয়া ২ ব্লকের সম্বলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। শুভেন্দুর প্রশ্ন তৃণমূলের আমলে রাজ্যে মহিলারা সুরক্ষিত নন।




