মিথ্যে মামলায় বিজেপি নেতাকে থানায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগে নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে শাসালেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নন্দীগ্রামের ভেকুটিয়ায় তৃণমূলের উন্নয়নের পাঁচালির ট্যাবলোয় ভাঙচুরের অভিযোগে বিজেপির মণ্ডল সভাপতি গৌরাঙ্গ ঘড়া ও তাঁর ভাইকে থানায় তুলে নিয়ে যায় পুলিশ। ৭ জনের নামে এফআইআর দায়ের হয়েছে। শুভেন্দু অধিকারীর অভিযোগ কোনও নোটিস ছাড়ায় তাঁদেরকে থানায় তুলে আনা হয়েছে। খবর পেয়েই নন্দীগ্রাম থানায় হাজির হন শুভেন্দু অধিকারী।
গ্রাম থেকে শহর
News & Much More






