
এমার্জেন্সি ছাড়া সব পরিষেবার ক্ষেত্রে কর্মবিরতিতে অনড় আর জি করের আন্দোলনকারী চিকিৎসকরা। সুপ্রিম কোর্টের আবেদনের পরেও নন এমার্জেন্সিতে কর্মবিরতি জারি থাকবে।
জিবি বৈঠকের পর নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। বৃহস্পতিবারও পথনাটিকা, গানের মাধ্যমে অবস্থান চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারী চিকিৎসকরা। এদিকে দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার আর জি কর হাসপাতালে [ গিয়েছিলেন নতুন এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায় এবং অধ্যক্ষ মানস কুমার বন্দ্যোপাধ্যায়।
