নবদ্বীপে রাস পূর্ণিমার গিয়ে হামলার মুখে পড়েছেন সুকান্ত মজুমদার। তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কনভয়ে থাকা গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। মাথা ফেটে রক্তাক্ত হয়েছেন দুজন। ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েছেন সুকান্ত মজুমদার। তিনি বলেছেন তাঁর কনভয়ের পিছনে দুটো গাড়ি একটু পিছিয়ে পড়েছিল। সেই সুযোগে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। সাহেব নামে এক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রাক্তন বিজেপি সভাপতি। এসপিকে হুঁশিয়ারি দিয়ে সুকান্ত মজুমদার বলেছেন পুলিশ ব্যবস্থা না নিলে বিজেপিই হিসেব বুঝে নেবে।
গ্রাম থেকে শহর
News & Much More
