নবদ্বীপ-কোচবিহারে রাস উৎসব, দেব দীপাবলিও

0
113

জগদ্ধাত্রী পুজো মিটতে এবার রাস উৎসবে মেতেছে নবদ্বীপ। দুর্গা, কালী, শিব, কৃষ্ণ, নবদ্বীপের রাসে গেলেই দর্শন হবে সব দেবদবীর। প্রথা মেনে সব পুজো বারোয়ারী বিশাল বিশাল থালা করে ভোগ নিবেদন করে পোড়া মা তলায়। এরপর মণ্ডপে মণ্ডপে চলে দেবদেবীর পুজো অর্চনা। নবদ্বীপ জুড়ে এবার চারশোরও বেশি পুজো হচ্ছে। রাসের প্রথম দিনেই নবদ্বীপ জনজোয়ারে পরিণত হয়েছে। কড়া নিরাপত্তার পাশাপাশি জলপথে চলছে নজরদারি। বৃহস্পতিবার হবে আড়ং শোভাযাত্রা। রাস উৎসবে মেতেছে উত্তরবঙ্গের কোচবিহারও। সেখানে মদনমোহন ঠাকুরবাড়িতে উপচে পড়েছে ভিড়।