নবমীতে ধর্নায় নির্যাতিতার বাবা-মা 

0
206
নবমীর দিন বাড়ির সামনে ফাঁকা মঞ্চে মেয়ের ধর্ষণ-খুনের সঠিক বিচার চেয়ে বসে রয়েছেন আর জি কর-র নির্যাতিতার মা-বাবা ও পরিবারের সদস্যরা। পাশাপাশি সেখানে গিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, আর জি কর-র নির্যাতিতার পরিবারের পাশে রয়েছেন। বিচারে দাবিতে আন্দোলন চলবে, যতদিন না সুবিচার পাওয়া যাচ্ছে ততদিন। একইসঙ্গে পরিবারের যেকোনোরকমের রকমের সাহায্যের কথা দিল্লিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং উচ্চতর নেতৃত্বর কাছে পৌঁছনোর বার্তা দিয়েছেন অগ্নিমিত্রা পাল। বস্তুত, সুবিচারের দাবিতে ষষ্ঠী থেকে বাড়ির সামনে মঞ্চ বেধে সেখানেই ধর্নায় বসেছিলেন নির্যাতিতার বাবা ও মা এবং তাঁর পরিবারের সদস্যরা। সেই মঞ্চের সামনে রাখা রয়েছে প্রদীপ, সেই প্রদীপ প্রজ্জ্বলন করে ধর্ণা কর্মসূচির সূচনা করেছিলেন নির্যাতিতার বাবা ও মা।৮ অগাস্টের অভিশপ্ত রাতের পর থেকে যেন বদলে গিয়েছে সব কিছু। গোটা বাড়িই অন্ধকার। জ্বলেনি আলো।
না আছে পুজো প্রস্তুতি। বাজবে না ঢাকও।
ছবি  সৌজন্যে : নিজস্ব