নবান্নের সামনে দাঁড়িয়ে আর জি কর-এর প্রতিবাদ   

0
162
nabanna theke kora barta
ছবি : সংগৃহীত
নবান্নে ঢোকা টা লক্ষ্য নয়, নবান্নের সামনে দাঁড়িয়ে আর জি কর-এর প্রতিবাদ জানানো হবে। এমনই জানিয়ে দিয়েছেন ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা।
তাঁরা জানিয়ে দিয়েছেন, ঢাকার ছাত্র আন্দোলনের সঙ্গে এই আন্দোলনকে গুলিয়ে ফেলার কোনও কারণ নেই। এই ছাত্র আন্দোলন আর জি কর-এর দোষীদের কঠোরতম শাস্তি চায়। একইসঙ্গে ছাত্র আন্দোলনকারীদের সমন্বয়কারীরা জানিয়ে দিয়েছেন তাঁরা পুলিশের সঙ্গে কোনওরকমের সংঘাতে যাবে না। পাশাপাশি এই আন্দোলনে যে সকলে যোগদান করবেন, তাঁরাও যেন কোনোরকমের হিংসাত্মক পন্থা অবলম্বন না করে বলেও আবেদন করেছেন আন্দোলনকারীরা। ছাত্র আন্দোলনকারীরা বলেছেন, স্বতঃস্ফূর্তভাবে ছাত্রসমাজ পা বাড়াতে চলেছে নবান্ন অভিযানে। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে দুপুর দুটোর সময় নবান্ন অভিযান হবে। পুলিশ পথ আটকালে দাঁঁড়িয়ে যেতে অনুরো করা হচ্ছে ছাত্রদের। নবান্ন ঘিরে ধরে দাঁড়িয়ে, কেবল দাবি এক দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং উই ওয়ান্ট জাস্টিস এই দুটি স্লোগানিং করার জন্য অনুরোধ করা হচ্ছে।