নবান্নে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর 

0
202
Chief Ministers administrative meeting in Nabanna
Chief Ministers administrative meeting in Nabanna
নির্বাচন কমিশন আদর্শ আচরণবিধি প্রত্যাহার করতেই মঙ্গলবার প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী।
এই বৈঠকে থাকতে বলা হয়েছে প্রত্যেক মন্ত্রী, সমস্ত জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, সমস্ত দফতরের সচিব এবং প্রধান সচিবদের। মার্চের শেষ থেকে ভোটের প্রচারে গোটা রাজ্যে ঘুরতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে। দীর্ঘ সময় ধরে ভোট নিয়ে প্রচার থেকে উষ্মাও প্রকাশ করেছিলেন তিনি।সূত্রের খবর, এদিনের বৈঠকে আগামিদিনের বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে নির্বাচন আচরণবিধি বলবত হওয়ার আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন রাজ্য সরকার নিজে ১০০ দিনের কাজ দেবে। সেই লক্ষ্যে কর্মশ্রী প্রকল্পেরও ঘোষণা করেন।সেই কাজের গতি কী করে বাড়ানো যায় তার পর্যালোচনার সম্ভাবনা তো রয়েছে, আবাসের কাজ নিয়েও নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে এদিনের বৈঠক থেকে। কারণ, এই প্রকল্পের বকেয়া কেন্দ্র সরকার না দেওয়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্য সরকার সেই প্রকল্প বাস্তবায়িত করবে।কীভাবে তা কার্যকর হবে এই বৈঠকে সেই বিষয়টিও উঠে আসবে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা।