গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home Newsdesk নবান্ন অভিযানে কেউ অনুমতি চায়নি : মনোজ ভার্মা

    নবান্ন অভিযানে কেউ অনুমতি চায়নি : মনোজ ভার্মা

    0
    165
    No one sought permission for Navanna expedition Manoj Verma
    No one sought permission for Navanna expedition Manoj Verma
    নবান্ন চত্বরে কোনও রকম জমায়েত বা অভিযানের জন্য কেউ কোনও পুলিশের কাছে অনুমতি চায়নি। এমনটাই জানিয়েছেন এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা।
    মঙ্গলবার নবান্ন অভিযান উপলক্ষে সাংবাদিক বৈঠক করে তিনি বলেছেন, যেহেতু অনুমতি নেওয়াই হয়নি, তাই এই কর্মসূচি আইনত বৈধ নয়। ছাত্ররা নবান্ন ছাড়া অন্য কোথাও জমায়েত করলে পুলিশ সম্পূর্ণভাবে সাহায্য করবে। ওই বৈঠকে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেছেন, পশ্চিমবঙ্গ ছাত্রসমাজের নাম করে ডাক দেওয়া হয়েছে এই অভিযানের। কিন্তু পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনও সংগঠনই নেই। তিনি বলেছেন, পুলিশের তরফে খোঁজ নিয়ে দেখা হয়েছে, এই নামে কোনও সংগঠন নেই। শুরু থেকে বলা হচ্ছে এটা অরাজনৈতিক সংগঠন। কিন্তু এদের ফেসবুক পেজ থেকে কাদের ফলো কর হয়, সেটা সকলেই দেখতে পাচ্ছে। তিনি এদিন আরও বলেছেন, কিছু লোক গন্ডগোল করে ফায়দা তোলার চেষ্টা করছে। নবান্ন অভিযানের ভিড়ের মধ্যে কিছু দুষ্কৃতী মিশে গিয়ে ঝামেলা বাঁধানোর চেষ্টা করবে। সাধারণ মানুষের ভাবাবেগকে কাজে লাগিয়ে কেউ কেউ এসব করার চেষ্টা করবে। সুপ্রতিম সরকার আরও বলেছেন, নবান্ন অভিযানে সংগ্রামী যৌথমঞ্চও নাকি এই ছাত্রসমাজের অভিযানে যুক্ত হয়েছে। তবে তারাও পুলিশকে কিছু জানায়নি। সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয় তার জন্যেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে। পর্যাপ্ত পুলিশ রাস্তায় থাকবে। বিশেষ বাস থাকবে হাওড়া ও শিয়ালদা স্টেশনে।