নবান্ন অভিযান আটকাতে ফেক নিউজ, বিস্ফোরক শুভেন্দু

0
169
tool kit  suvendu
tool kit suvendu
নবান্ন অভিযান আটকাতে রাজ্যের বিরুদ্ধে ফেক নিউজ ছড়ানোর অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যের বিরোধী দলনেতা দাবি করেছেন নবান্ন অভিযানের বাতা ভাইরাল হতে হাঁটু কেঁপে গিয়েছে রাজ্য সরকারের।
মুখ্যমন্ত্রীর স্নায়ুর চাপ হ্রাস করতে মাঠে নেমে পড়েছে পুলিশ। তাঁর আরও দাবি প্রত্যেক জেলার থানায় সিভিকদের দিয়ে ফেক প্রোফাইল খোলা হচ্ছে। নবান্ন অভিযান নিয়ে ভুল বিভ্রান্তিকর খবর ছড়ানোর উদ্দেশ্যে ব্যবহার করা হবে এই প্রোফাইলগুলো। তাঁর আরও দাবি আগে থেকে ভুল পোস্ট ছড়িয়ে আন্দোলনকারীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। নাগরিকদের বিভ্রান্ত না হওয়ার আবেদন করেছেন শুভেন্দু অধিকারী।