
স্বাস্থ্যভবন অভিযানে বৃহস্পতিবার বিজেপি কর্মীদের আটকাতে কার্যত কালঘাম ছুটেছে পুলিশের এই অবস্থায় ২৭ অগাস্ট রবিবার এবিভিপির নবান্ন অভিযান আটকাতে হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য।
রাজ্যের অভিযোগ আর জি করকাণ্ডের প্রতিবাদে ওই কর্মসূচির জন্য পুলিশের কাছ থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। কর্মসূচি বাতিলের আবেদন জানিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্য। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। শুক্রবার এই মামলার শুনানি হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ সহ আরজি করকাণ্ডের একাধিক দাবি নিয়ে অভিযানের আয়োজন চলছে। সংগঠনের তরফে নবান্ন অভিযানের পোস্টার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও দেওয়া হয়েছে। এর জেরে অনেকেই প্রভাবিত হচ্ছেন। আদালতে রাজ্য আশঙ্কাপ্রকাশ করে বলেছেন নবান্ন অভিযান বাস্তবায়িত হলে আইনশৃঙ্খলার চূড়ান্ত অবনতি হতে পারে।
