আরজি কর কাণ্ডের এক বছরে অভয়ার বাবা-মায়ের ডাকে নবান্ন অভিযান এবং অভয়া মঞ্চের কালীঘাট অভিযান করা যাবে না বলে জানিয়ে দিয়েছে কলকাতা ও রাজ্য পুলিশ। পরিবর্তে দুটি বিকল্প জায়গা হাওড়ার সাঁতরাগাছি বাসস্ট্যান্ড এবং রানি রাসমণি অ্যাভিনিউয়ের নাম প্রস্তাব দিয়েছে। সাংবাদিক বৈঠকে সিপি মনোজ বর্মা, হাওড়ার সিপি প্রবীণ ত্রিপাঠি, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার সাংবাদিক বৈঠক জানিয়েছেন নবান্ন-র সামনে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি থাকে। আইন ভাঙলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। বিকল্প জায়গা ছাড়া অন্য জায়গায় জমায়েত হলে পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করা হবে। অভয়ামঞ্চের কালীঘাট অভিযান করা যাবে না বলেও পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়।
গ্রাম থেকে শহর
News & Much More
