নবান্ন-লালবাজার-কালীঘাট! একই দিনে ত্রিফলা শুভেন্দু’র

0
229
Navanna Lalbazar Kalighat Triphala Shuvendu on the same day
Navanna Lalbazar Kalighat Triphala Shuvendu on the same day

নবান্ন-লালবাজার-কালীঘাট, একই দিনে তিন অভিযানের কথা ঘোষণা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বন্‌ধের সমর্থনে মিছিল করেছেন তিনি। সেখানে একই দিনে রাজ্যের দুই প্রশাসনিক ভরকেন্দ্র নবান্ন, লালবাজার এবং কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানের ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী।এদিকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের সদস্য সায়ন লাহিড়ীকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ। এই ঘটনায় ক্ষোভপ্রকাশ করে বিরোধী দলনেতা বলেছেন, সায়নের পরিবার হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন,তাঁরাও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে হাই কোর্টে গিয়েছেন।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ,এদের শিক্ষা নেই, দু’কান কাটা। শিক্ষা দেবেন কোর্টে।সায়নের পরিবারের সঙ্গে তাঁরা আছেন। কেন আটক দেখাতে হবে।এরপরেই বিরোধী দলনেতার ঘোষণা, প্রস্তুত থাকুন, এক দিনে তিনটি অভিযান হবে। কারা করবে, জেনে যাবেন।কবে করবে, জেনে যাবেন। নবান্ন, লালবাজার ও কালীঘাট অভিযান হবে এক দিনে। দফা এক দাবি এক মমতার পদত্যাগ। বোনের রক্ত হবে না কো ব্যর্থ।প্রসঙ্গত, মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে যে নবান্ন অভিযান হয়েছিল, তার কথাও সবার আগে শোনা গিয়েছিল শুভেন্দু অধিকারীর মুখেই। এবার আরও বড় কর্মসূচির ঘোষণা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এই ত্রিফলা অভিযান বিজেপির তরফে হবে কি না, তা জানা যায়নি।