
এনডিএ-র সরকার গঠনের আগেই নবীন-প্রবীণদের নিয়ে সংসদীয় কমিটি তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন হিসেবে নির্বাচিত করায় ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ওই কমিটিতে আগের মতই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতা ঘোষণা করা হয়েছে। ডেপুটি লিডার করা হয়েছে কাকলি ঘোষ দস্তিদারকে। চিফ হুইপ করা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে রাজ্যসভার দলনেতা আগের মতই ডেরেক ওব্রায়েন থাকছেন। সাগরিকা ঘোষ হচ্ছেন উপ দলনেতা অন্যদিকে রাজ্যসভায় তৃণমূলের চিফ হুইপ করা হয়েছে নাদিমুল হককে। শুধু সংসদীয় কমিটি গঠন নয়। সংসদে রণকৌশলও বাতলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিযেছেন সংসদে আর বসে থাকার জন্য নয়, এবার সিএএ, এনআরসি বাতিলের দাবিতে সোচ্চার হতে হবে। নিজেদের বকেয়া মেটানোর দাবি তোলারও নির্দেশ দিয়েছেন। ডেরেক ওব্রায়েন, দোলা সেন, নাদিমুল হক এবং সাগরিকা ঘোষকে হরিয়ানার কৃষকদের সঙ্গে দেখা করতে নির্দেশও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ভোটের ফলপ্রকাশের পর দুই শেয়ার এত বেড়ে গেল কী করে, তা নিয়ে তদন্তের দাবি তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষে তিনি বলেছেন এখন তৃণমূল অনেক শক্তিশালী। তৃণমূল কংগ্রেস সংসদে তৃতীয় বৃহত্তম দল। রাজ্যসভা, লোকসভা মিলিয়ে ৪২ সাংসদ রয়েছে তৃণমূলের।
