গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk নমানি গঙ্গের টাকা ভাসিয়ে দিয়েছেন মোদী : কংগ্রেস 

    নমানি গঙ্গের টাকা ভাসিয়ে দিয়েছেন মোদী : কংগ্রেস 

    0
    138
    Modi has wasted Namani Gangas money Congress
    Modi has wasted Namani Gangas money Congress
    নমানি গঙ্গে প্রকল্পের তহবিল গঙ্গার জলেই ভাসিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনই অভিযোগ করেছে কংগ্রেস।
    শনিবার বিহারে ভোটপর্বের মধ্যে কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র জয়রাম রমেশ বলেছেন, পাটনাকে স্মার্ট সিটি বানানোর কর্মসূচি আর নমানি গঙ্গে প্রকল্পের তহবিল গঙ্গার জলেই ভেসে গিয়েছে।অথচ দায়িত্বপ্রাপ্ত সংস্থা বিহার আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন নাকি বরাদ্দ ৩ হাজার ২৮৮ কোটি টাকার প্রায় সবটাই খরচ করে ফেলেছে। প্রধানমন্ত্রী কি বলতে পারবেন, কেন জনগণের টাকা এ ভাবে নয়ছয় করা হল। পাটনা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা না দেওয়া এবং পাটনার অদূরে বিহতা বিমানবন্দর নির্মাণের কাজ ২০২১ সালে শেষ করার প্রতিশ্রুতি পূরণ না হওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।উল্লেখ্য, ২০১৪ সালে প্রধানমন্ত্রীর গদিতে বসে শপথ নিয়েছিলেন গঙ্গাকে তিনি দূষণমুক্ত করবেনই।