নয়ডা এয়ারপোর্ট দেরিতে দায় কং-সপা : মোদী

0
51
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি দেরি হওয়ার জন্য দায়ী দায় কংগ্রেস ও সপা। এমনটাই কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি আরও বলেছেন, ২০০৪ সাল থেকে ২০১৪ পর্যন্ত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের ফাইল আটকে ছিল। কিন্তু ২০১৪-র পর কেন্দ্রে বিজেপি সরকার আসার পর সেই ফাইল বার করে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ শুরু করেছিল, যা এখন দেশের জনগণের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এর ফলে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর, আগ্রা, মথুরা, আলিগড়, গাজিয়াবাদ, মিরাট, ইটাওয়া, বুলন্দশহর, ফরিদাবাদ এবং এই সমগ্র অঞ্চল ব্যাপকভাবে উপকৃত হতে চলেছে।
এই বিমানবন্দরটি পশ্চিম উত্তর প্রদেশের কৃষক, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং যুবকদের জন্য অনেক নতুন সুযোগ নিয়ে আসবে। এখান থেকে বিশ্বজুড়ে বিমান চলাচল করবে এবং এর সাথে এটি উন্নত উত্তর প্রদেশের উন্নয়নের প্রতীক’ও হয়ে উঠবে।