
২ নব নির্বাচিত বিধায়কের শপথবাক্য পাঠ করাত ডেপুটি স্পিকার আশিষ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু রাজভবনের এই পদক্ষেপে ক্ষুব্ধ স্পিকার ও ডেপুটি স্পিকার।
নয়া বিধায়ক সাযন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেনের শপথগ্রহণ করাতে নারাজ ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, অধ্যক্ষ থাকতে তিনি কেন শপথ পাঠ করাবেন? জগদীপ ধনখড়ের পথে হেঁটেই ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিয়েছেন রাজ্যপাল। উপভোটে জিতে আসার পর বাবুল সুপ্রিয়র শপথের ক্ষেত্রে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা প্রদান করেছিলেন তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়। কিন্তু তা প্রত্যাখ্যান করেছিলেন ডেপুটি স্পিকার। জানিয়েছেন, স্পিকার থাকতে তিনি শপথ বাক্য পাঠ করাবেন না। এবারও সেদিকেই এগোচ্ছে পরিস্থিতি।
