
মর্মান্তিক লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে ২ বন্ধুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নরেন্দ্রপুরে। পুলিশ সূত্রে খবর, মৃত বছর ২১-র সাগর কুমার জানা ও বছর ২৩-র সুজিত পাত্র।
এই ঘটনায় আহত হয়েছেন আরও ১ যুবক। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ তিন যুবক সোনারপুরের দিকে বাইক নিয়ে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই তিন যুবক। খবর দেওয়া হয় পুলিশে। ঘটণাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিশ পৌঁছে ওই তিন যুবককে উদ্ধার করে সোনারপুরের সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। অন্য একজনের চিকিৎসা চলছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বাইকটি। ঘাতক লরিটির খোঁজে তল্লাশি শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
