
দেশজুড়ে গণতন্ত্রের উৎসব শুরু হয়েছে। ব্যতিক্রম শুধু নাগাল্যান্ড।
উত্তর-পূর্বের রাজ্যের প্রায় ২০টি বিধানসভা এলাকায় ভোটের হার প্রায় শূন্য।কারণ পূর্ব নাগাল্যান্ডের প্রভাবশালী সংগঠন ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস ফ্রন্ট ওই এলাকায় ভোট বয়কটের ডাক দিয়েছে। ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস ফ্রন্ট -র দীর্ঘদিনের দাবি, পূর্ব নাগাল্যান্ডের ২০টি বিধানসভা কেন্দ্র নিয়ে আলাদা স্বায়ত্তশাসিত সংস্থা ফ্রন্টিয়র নাগাল্যান্ড টেরিটরি তৈরি করতে হবে। ওই সংগঠন আগেই ঘোষণা করেছিল ভোট প্রক্রিয়া শুরুর আগে যদি কেন্দ্র ফ্রন্টিয়র নাগাল্যান্ড টেরিটরি তৈরির বিজ্ঞপ্তি না দেয়, তাহলে তারা ভোট বয়কট করবে।শেষ পর্যন্ত কেন্দ্র ওই আলাদা স্বায়ত্তশাসিত সংস্থা গঠনের বিজ্ঞাপ্তি দেয়নি। সেই ক্ষোভেই বৃহস্পতিবার গোটা এলাকায় সম্পূর্ণ শাট ডাউনের দাবি তোলে ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস ফ্রন্ট। তাদের ডাকে সাড়া দিয়েছে ওই এলাকার আমনাগরিক। ভোটের দিন গোটা পূর্ব নাগাল্যান্ডে কার্যত বনধের ছবি। ভোটকেন্দ্রে যাননি না ভোটাররা। ২০টি জেলায় কার্যত কোনও ভোটই পড়েনি। ভোটের হার শূন্য।
