গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত বিজেপি নেতা 

    নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত বিজেপি নেতা 

    0
    797
    বিজেপি নেতার বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে কোচবিহারের মেখালিগঞ্জে। জানা গিয়েছে, মাস দুয়েক আগে অভিযুক্ত বিজেপি নেতা দীপক শীল তাঁর বাড়িতে পাড়ারই বছর ১৩-র এক নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
    কিন্তু ৬ তারিখ বিষয়টি পরিবারের সামনে আসে। পরিবারের তরফে মেখালিগঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে দীপক শীলকে।  দীপকের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। এই ঘটনায় কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক, ধর্ষকের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।