নাবালিকাকে ধর্ষণে ২০ বছরের জেল

0
334
nabalika dhorsoner 20 bochorer jail
nabalika dhorsoner 20 bochorer jail
নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে ২০ বছরের জন্য জেলে পাঠাল আদালত। মন্দিরবাজারের লক্ষ্মীকান্তপুরে নির্যাতিতা নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে নবকুমার পুরকায়ে নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে নবকুমারকে গ্রেফতার করে পুলিশ। এরপর এই বেশকিছুদিন মামলা চলার পর ডায়মণ্ডরহারবার এডিজে আদালত নবকুমারকে দোষী সাব্যস্ত করে। শুক্রবার নবকুমারকে ২০ বছরের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানার সাজা শোনায আদালত।