গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk নাবালিকাকে ধর্ষণ-খুনের চেষ্টা, গ্রেফতার তৃণমূল নেতার ছেলে 

    নাবালিকাকে ধর্ষণ-খুনের চেষ্টা, গ্রেফতার তৃণমূল নেতার ছেলে 

    0
    2041
    Trinamool leaders son arrested for attempted rape murder of minor girl
    Trinamool leaders son arrested for attempted rape murder of minor girl

    তেরো বছরের এক আদিবাসী নাবালিকা স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে তৃণমূল নেতার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারীতে।

    পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত প্রিয়নাথ রাজবংশী, স্থানীয় তৃণমূল বুথ সভাপতির ছেলে। অভিযোগ, শুধু ধর্ষণ নয়, প্রমাণ লোপাটের জন্য ওই নাবালিকাকে খুন করার চেষ্টাও করেছিল অভিযুক্ত যুবক। নির্যাতিতার পরিবারের অভিযোগ, বুধবার গভীর রাতে ওই স্কুল ছাত্রীর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করে অভিযুক্ত ওই যুবক। প্রমাণ না রাখার জন্য অভিযুক্ত দড়ি দিয়ে তাকে খুন করার চেষ্টাও করে বলে দাবি পরিবারের। মেয়েটির চিৎকারে ছুটে আসে পরিবার ও প্রতিবেশীরা। এ দিকে, রাতেই নির্যাতিতাকে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে অবস্থা বেগতিক দেখে অভিযুক্ত পালাতে গেলে তাঁকে ধরে ফেলে পুলিশ। প্রথমে আটক করে নিয়ে যাওয়া হলেও পরে  তাঁকে গ্রেফতার করা হয়েছে । বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গে কোনও মহিলাই সুরক্ষিত নন। তৃণমূল নেতার ছেলেই ধর্ষণ ও খুনে অভিযুক্ত।