গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk নাবালিকাকে যৌন নির্যাতন, বিক্ষোভে উত্তাল হাওড়া হাসপাতাল

    নাবালিকাকে যৌন নির্যাতন, বিক্ষোভে উত্তাল হাওড়া হাসপাতাল

    0
    382
    HWH PATIENT MOLESTATION BIKKHOVE UTTAL
    HWH PATIENT MOLESTATION BIKKHOVE UTTAL

    নাবালিকাকে যৌন নির্যাতন ঘিরে দফায় দফায় বিক্ষোভে উত্তাল হাওড়া সদর হাসপাতাল। ওই হাসপাতালে ভর্তি নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে ল্যাব কর্মীর বিরুদ্ধে।

    সুপারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান ডিওয়াইএফআই কর্মীরা। দিন্দিতা ধর, মীনাক্ষী মুখোপাধ্যায়রা সুপারের পদত্যাগের দাবি তোলেন। পরে নিরাপত্তার গাফিলতির অভিযোগে হাসপাতালে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরাও। এরপর বিকেলে দিলীপ ঘোষের নেতৃত্বে হাওড়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। হাসপাতালে নাবালিকা নির্যাতনে স্বাস্থ্যমন্ত্রী, পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তোলেন।