নাবালিকাকে যৌন নির্যাতন, অভিযুক্তের বাড়ি ভাঙচুর 

0
163
Sexual abuse of a minor the house of the accused was vandalized
Sexual abuse of a minor the house of the accused was vandalized

হরিদেবপুরে দশ বছরের নাবালিকাকে বাড়িতে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে।এই ঘটনায় অভিযুক্তের বাড়ি ভাঙচুর চালায় স্থানীয় বাসিন্দারা।

অভিযোগ, জন্মাষ্টমীর দিন ১০ বছরের ওই নাবালিকাকে বাড়িতে ডেকে নিয়ে যান অভিযুক্ত ব্যক্তি। সেখানে গিয়ে নাবালিকাকে যৌন নির্যাতন করা হয়। বাড়ি ফিরে ঘটনার কথা জানায় নাবালিকা। হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন। বুধবার সকালে হরিদেবপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযোগ, বিকেলেই অভিযুক্তকে ছেড়ে দেয় পুলিশ। আর নাবালিকাকে পাঠানো হয় হোমে। এরপরই এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালান স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘটনাস্থলে এলে তাদের ঘিরে বিক্ষোভ শুরু হয়। দীর্ঘক্ষণ পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।