নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তের বন্ধুকে ছাড়, রণক্ষেত্র মালদা  

0
371
Minor rape murder accuseds friend acquitted Ranakshetra Malda
Minor rape murder accuseds friend acquitted Ranakshetra Malda
নাবালিকাকে ধর্ষণ করে খুনে অভিযুক্তের বন্ধুকে ছেড়ে দেওয়ার অভিযোগে রণক্ষেত্র মালদার হবিবপুর। প্রতিবাদে মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে রাস্তায় আগুন লাগিয়ে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে হবিবপুর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। জানা গিয়েছে, ১৯ জুলাই নিজের বাড়ির বারান্দায় দেহ উদ্ধার হয়েছিল অষ্টম শ্রেণির নাবালিকা ছাত্রীর। বাড়িতে সে আর তাঁর ছোটো ভাই ছিল। বাবা মা দু’জনেই বাইরে আইসক্রিম বিক্রির কাজে বাইরে বেরিয়ে গিয়েছিল। অভিযোগ সেই সুযোগেই নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পাশের গ্রামের এক যুবক পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পরে পুলিশ তাঁর এক বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানোর পর ছেড়ে দেয়। পুলিশ সূত্রে খবর, খুনের সঙ্গে যোগ না থাকার জন্যেই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এই নিয়ে গ্রামে ক্ষোভ  বাড়তে থাকে। গ্রামবাসীদের অভিযোগ, ওই যুবকও খুনের সঙ্গে যুক্ত।