নামখানার বিস্তীর্ণ নদী বাঁধে ফাটল, ক্ষোভ স্থানীয়দের  

0
214
Cracks in Namkhanas wide river dam local anger
Cracks in Namkhanas wide river dam local anger
বর্ষাকালের আগেই ফের বড়সড় ফাটল দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা এলাকায় নদী বাঁধে। যা নিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভুরিভুরি দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
তাঁদের অভিযোগ, আয়লা, আমফান ও ইয়াসের মত প্রাকৃতিক বিপর্যয়ের দগদগে ক্ষত আজও রয়ে গিয়েছে পাথরপ্রতিমা, নামখানা, সাগরদ্বীপ, রায়দিঘি ও কাকদ্বীপের বিস্তৃর্ণ এলাকাজুড়ে। এরই মধ্যে নামখানার বিস্তীর্ণ এলাকা জুড়ে নদী বাদে দেখা দিয়েছে বড় বড় ফাটল, যারফলে আতঙ্কে রয়েছে এলাকাবাসীরা। সুন্দরবনবাসীদের অভিযোগ, পূর্ণিমা-অমবস্যার কোটাল সহ বর্ষার তিনমাস নদী এবং সমুদ্র বাঁধে ফাটল ও ভাঙনের জেরে অনেক সময় এলাকায় নোনা জল ঢুকে ক্ষতি হয় কাঁচা বাড়ি, চাষের জমি, সবজি বাগান এবং মাছ চাষের পুকুর। ভোট এলেই বাঁধ তৈরী নিয়ে হাজারও প্রতিশ্রুতি দেয় শাসক দলের নেতারা। আর ভোট ফুরোলেই যেই কে সেই। আর ভাঙন আটকাতে বাঁশ ও কাঠের রেলিং দিয়ে মাটির বাঁধ নির্মাণ করা হয় তা খুবই নিম্নমানের। তাতে বিশেষ কিছু কাজ হয় না। মাটির বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে গত কয়েক বছর ধরে স্থায়ী কংক্রিটের বাঁধ তৈরির দাবি জানিয়ে আসছেন উপকূলের বাসিন্দারা। কিন্তু তাদের দাবি কেউ কোনরকম কর্ণপাত করেনি। যা নিয়ে সরব হয়েছে বিরোধীরা।