
নামখানার রাস্তায় মাছ ধরার জাল ফেলে ও ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখালো সিপিএম-র কর্মী সমর্থকরা। সিপিএম-র কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় দক্ষিণ চব্বিশ পরগনার নামখানায়।
বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়। টেনেহিঁচড়ে সিপিএম কর্মী সমর্থকদের আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। অভিযোগ, দীর্ঘদিন ধরে নামখানার হাসপাতাল মোড় থেকে হরিপুর খেয়া ঘাট পর্যন্ত প্রায় সাত কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে এই প্রতিবাদ বলে জানিয়েছে সিপিএম-র কর্মীরা। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় পঞ্চায়েত সমিতির সভাপতি। এদিকে টানা বৃষ্টিতে জলমগ্ন পুরোনো মালদা পুরসভার একাধিক ওয়ার্ড। ১৩,১৪ নম্বর ওয়ার্ডের কর্মকার পাড়া, গান্ধী কলোনী সহ একাধিক এলাকায় হাঁটু জল। জল পেরিয়ে শিশুদের কোলে নিয়ে যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। খবর পেয়ে এলাকা পরিদর্শনে যান পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ।
